বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

কাহালুতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ১৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুতে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় সাজ্জাদ হোসেন প্রামানিক (৩০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মালঞ্চা ইউনিয়নের ইন্দুখুর এলাকায় নন্দীগ্রাম-রাণীরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিকালে কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে দুর্ঘটনা আইনে মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত অটোরিকশা চালক সাজ্জাদ হোসেন প্রামানিক বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার হাট সাজাপুর গ্রামের মৃত মোখলেসুর রহমান প্রামানিকের ছেলে। সে মঙ্গলবার সকালে অটোরিকশা নিয়ে নন্দীগ্রাম থেকে শাজাহানপুরের রানীরহাটের দিকে যাচ্ছিলেন। কাহালুর মালঞ্চা ইউনিয়নের ইন্দুখুর এলাকায় পৌঁছলে পেছন থেকে অজ্ঞাত ট্রাকের চালক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক সাজ্জাদ মারা যান। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com