বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

সেতু ঢালাইয়ের সময় ১ জন শ্রমিক নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির আসামবস্তী-কাপ্তাই সড়কের বড়াদম এলাকায় নির্মাণাধীন ব্রিজে ঢালাইয়ের সময় ব্রিজ ভেঙ্গে ১ শ্রমিক নিহত, আহত হয়েছেন ২০জন শ্রমিক।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আশংকাজনক
অবস্থায় আরো ১৪ জন শ্রমিককে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসামবস্তি ব্রিজের স্পেনে একদল শ্রমিক ঢালাই কাজ করার সময় হঠাৎ করে ব্রিজটি ভেঙ্গে পড়ে যায়।

ঢালায়ে কাজ করা প্রাই ৪০ জন শ্রমিক কাজ করছিল। ব্রিজটি ভেঙ্গে পড়ার সাথে সাথে সকলে কংক্রিটের নিচে চাপা পড়ে তাৎক্ষণিক অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয়।
উদ্ধারকৃত শ্রমিকদের ট্রাকে করে রাঙ্গামাটি হাসপাতালে নিয়ে আসা হয়।
তাৎক্ষণিক তাদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রফিক নামে একজন শ্রমিককে মৃত্যু বলে ঘোষণা করে কর্তব্যরত ডাক্তার।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিসিৎসক ডা: শকত আকবর চৌধরী বলেন,
শ্রমিক নির্মানাধীন সেতু ভেঙ্গে গিয়ে আহত হয়ে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ জন মারা গেছেন। আহতদের মধ্যে ২ থেকে ৩ জনের অবস্থা আশংকাজনক।

রাঙ্গামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবীর হোসেন ঘটনার সত্যতা
স্বীকার করে জানান, সেতু ভেঙ্গে গিয়ে ১জন নিহত ও অপর ২০ জন আহত হয়েছেন।
তারা বর্তমানে রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কি
কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে পরে বিস্তারিত বলা যাবে।

এদিকে, হতাহতের ঘটনায় রাঙ্গামাটি হাসপাতালে একটি হৃদয় বিদারক দৃশ্যের
জন্ম নেয়। হাসপাতালে আসা শ্রমিক ও আত্মীয় স্বজনরা নিহত শ্রমিকদের আহত হওয়া ঘটনার জন্য ঠিকাদার এবং ব্রিজের কাজে নিয়োজিত মিস্ত্রিকে দায়ী করেন।
তারা বলেন, নিম্নমানের কাজ হওয়ার কারণে ব্রিজের ঢালাই করা অবস্থায়
ব্রিজটি ভেঙ্গে গিয়ে এই দুর্ঘটনার ঘটে। শ্রমিকরা এ ঘটনার জন্য ঠিকাদার
এবং মিস্ত্রিকে বিচারের দাবি করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com