বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

সিরাজগঞ্জে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক চাপায় নারীর মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া নামক স্থানে মোটরসাইকেলের পিছন থেকে পড়ে ট্রাক চাপায় শান্তনা (২৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালের এ ঘটনায় আহত হয়েছে নিহতের শিশু সন্তান মাকছুদা (৭)। নিহত শান্তনা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আব্দুল মাজেদের স্ত্রী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে মোটরসাইকেলে করে ঢাকা থেকে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তান গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ যাচ্ছিলেন।

শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া নামক স্থানে মোটরসাইকেলটি ঘোরার সময় পেছন থেকে শান্তনা পড়ে যায়। এ সময় পেছন থেকে দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শান্তনার মৃত্যু ও তাদের শিশু সন্তান মাকছুদা আহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়। অভিযোগ না থাকায় দুপুরের পরে স্বজ্বনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com