বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গমাটির কাপ্তাই উপজেলার ২নং চিৎমরম ইউনিয়ন এর চিৎমরম বাজার ঘাট সংলগ্ন কর্ণফুলি নদীতে গোসল করতে গিয়ে শনিবার দুপুরে  জয় কান্তি দে(১৩) নামে একজন শিশুর মৃত্যু হয়েছে। সে চিৎমরম ইউনিয়ন এর স্কুল পাহাড় এলাকার মৃত রনধির দে এর ছেলে। 

চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী জানান, শনিবার একটা হতে দেড়টার মধ্যে সে চিৎমরম বাজার ঘাটে গোসল করতে নামলে পানিতে তলিয়ে যায়। 

এদিকে ঘটনার খবর পেয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান তৎক্ষনাৎ কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স এবং কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির নৌ ডুবুরি দলকে  শিশুটি উদ্ধারের জন্য অনুরোধ করেন।

পরে কাপ্তাই নৌ বাহিনী ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট আক্কাস এর নেতৃত্বে দুপুর সাড়ে ৩টার দিকে কর্ণফুলি নদীতে শিশুটির খোঁজে উদ্ধারে নামেন তাঁরা। মাত্র ১৫ মিনিটে বিকেল ৩টা ৪৫ মিনিটে চিৎমরম বাজার ঘাট এলাকার কর্ণফুলি নদীতে নৌ ডুবুরি দল নিখোঁজ জয়ের লাশ উদ্ধার করেন।

এসময় কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রমে সহায়তা করেন। 

এদিকে ঘটনা খবর জানার সাথে সাথে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান ঘটনাস্থলে উপস্থিত হন। চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, চিৎমরম মৌজার হেডম্যান ক্যাওসিং চৌধুরী উপস্থিত ছিলেন।

ইউএনও মুনতাসির জাহান নিহত শিশু জয়ের পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ হতে সৎকারের জন্য নগদ ৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন। লাশটি তাঁর পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com