বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গজাইল আঞ্চলিক সড়কের মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় হাফিজ (৮) নামের এক মৃত্যু হয়েছে।

হাফিজ উল্লাপাড়া উপজেলার ফাজিলনগর গ্রামের মোন্নাফ আলীর ছেলে ও স্থানীয় স্কুলের ২য় শ্রেণীর ছাত্র। উল্লাপাড়া মডেল থানার ওসি হুমায়ন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বিকেলে মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে যাওয়ার সময় আঞ্চলিক সড়কের মোড় এলাকায় শিশু হাফিজকে চাপা দেয়। শিশুটি গুরুতর আহত হয় এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় বগুড়া শজিমেকে নেয়ার পথে সে মারা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোন অভিযোগ না থাকায় সন্ধ্যায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com