বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে বাসচাপায় মোটর সাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা মোড় নামক স্থানে বাসচাপায় পলাশ হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সে ওই উপজেলার সলপ গ্রামের বজলার রহমানের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে তার তার স্ত্রী হালিমা খাতুন (১৯)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার দুপুরে পলাশ তার স্ত্রীকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে শ্বশুর বাড়ি যাচ্ছিল। এ সময় শ্রীকোলা মোড় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়।ফলে সে ঘটনাস্থলেই নিহত হয় এবং স্ত্রী গুরুতর আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং আহত স্ত্রীকে বগুড়া শজিমেকে ভর্তি করা হয়েছে।

কোনো অভিযোগ না থাকায় বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com