বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

বগুড়ায় ট্রাকের চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ১৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ট্রাকের চাকায় পিস্ট হয়ে নওয়াজ আল সাইমান ইবনে মজিদ বাপ্পী (২৫) নামে মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

এ সময় আহত তার দুই বন্ধুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ফুলদীঘি এলাকায় মিঞাপাড়া কবরস্থানের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে নিহতের খালা সড়ক দুর্ঘটনা আইনে মামলা করেছেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, নওয়াজ আল সাইমান ইবনে মজিদ বাপ্পী বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার আবদুল মজিদের ছেলে। তিনি ঢাকা আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনির্ভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আহতরা তার বন্ধু একই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থী ফুলদীঘি এলাকার আল মামুন সরকারের ছেলে এসএম সাকিব (২৩) ও কৈগাড়ি এলাকার আইয়ুব হোসেনের ছেলে পিয়াল হোসেন (২৪)।

বাপ্পী শুক্রবার সন্ধ্যার পর দুই বন্ধুকে তার মোটরসাইকেলে নিয়ে বনানী পর্যটন মোটেল মোড় থেকে ফুলতলার দিকে যাচ্ছিলেন। তারা ফুলদীঘির মিঞাপাড়া কবরস্থানের সামনে মহাসড়কে পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করেন।

তখন ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মহাসড়কে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিস্ট হয়ে বাপ্পী ঘটনাস্থলেই মারা যান।

আহত তার বন্ধু সাকিব ও পিয়ালকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত বিশ^বিদ্যালয় শিক্ষার্থী বাপ্পীর খালা থানায় মামলা করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com