বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

বালুবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৬৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের এনায়েতপুর থানার আজুগড়া নামক স্থানে সোমবার দুপুরে বালুবাহী ট্রাকচাপায় তারেক হোসেন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত তারেক এনায়েতপুর থানার মহেশপুর চর গ্রামের নুর ইসলামের ছেলে। পেশায় মোবাইল ফোন মেরামতকারী ছিল।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, তারেক হোসেন সোমবার (৯ মে) দুপুর ১২টার দিকে মোটরসাইকেল যোগে এনায়েতপুর বাজারে যাওয়ার পথে আজুগড়া নামক স্থানে আব্দুল মান্নান ফকিরের অবৈধ বালু মহাল থেকে বালু বহনকারী একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। চালক ও ট্রাক আটকের চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com