বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

খুলনায় ঘূর্ণিঝড় ‘অশনি’ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘অশনির’ প্রভাবে খুলনা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টা থেকে বৃষ্টি শুরু হয়। দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি ৩৪৯ টিসহ মোট ৮১৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার মঙ্গলবার দুপুরে জানিয়েছেন, ‘এখন পর্যন্ত ২ নম্বর সতর্কতা সংকেত আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি বেসরকারি আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। তৃণমূলের স্বেচ্ছাসেবকদের মাঠে সক্রিয় রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।’
জানা গেছে, খুলনা জেলায় সরকারি ৩৪৯টির পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি মিলিয়ে ৮১৪টি আশ্রয় কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে প্রায় সোয়া চার লাখ মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব। দুর্যোগ পূর্ব ও পরবর্তী ব্যবস্থার জন্য দুই হাজার ৪৬০টি সিপিবির স্বেচ্ছাসেবক রয়েছেন। পাশাপাশি এনজিও’র এক হাজার ১০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত আছেন।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, ‘আম্পানে ক্ষতিগ্রস্ত সুন্দরবন প্রাকৃতিকভাবেই গড়ে উঠেছে। নতুন গাছপালা জন্মেছে। আর অবকাঠামোগত ক্ষতি মেরামতে রাজস্ব বরাদ্দ থেকে কাজ চলমান রয়েছে। সম্পন্ন হতে সময় লাগছে। এ অবস্থায় অশনির আগমনে বন বিভাগের পক্ষ থেকে কঠোর মনিটরিং করা হচ্ছে।’

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com