মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো অফিস: সন্ত্রাসীর ছোড়া গুলিতে মো: রকিবুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলতলা ও অভয়নগর উপজেলার সংযোগস্থল কপালিয়া ব্রীজের ওপর এ ঘটনাটি ঘটে। নিহত রকিবুল ফুলতলা উপজেলা এম এম কলেজ পাড়ার বাসিন্দা মাহবুব মিস্ত্রির ছেলে।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ফুলতলা বনিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক ছিলেন মো: রকিবুল ইসলাম। সন্ধ্যায় মোটরসাইকেল যোগে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। ফুলতলা ও অভয়নগর উপজেলার সংযোগস্থল কপালিয়া ব্রীজের ওপর গেলে দু’জন যুবক তাদের উদ্দেশ্যে করে ডাকতে থাকে। ওই যুবকদের কাছে যাওয়া মাত্রই পরপর তাকে লক্ষ্য করে দু’টি গুলি করে সন্ত্রাসীরা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com