বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় ইউএনওর গাড়ির ধাক্কায় আহত ৩

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির সঙ্গে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

শুক্রবার দুপুরের দিকে আত্রাই উপজেলার পার্শ্ববর্তী রাণীনগর উপজেলার ঘোষগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত তিনজনের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের বাসিন্দা হাসান আলী (৩৪) এবং নাইম হোসেন (২২) এবং শিকারপুর এলাকার বাসিন্দা মো. শরিফুল (৩২)। শরিফুলের অবস্থা গুরুতর।

আহতদের নাম-পরিচয় নিশ্চিত করেছেন আহত নাইম হোসেনের বন্ধু রাব্বি হোসেন। নাইম বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, আহতরা সবাই রডমিস্ত্রির কাজ করেন। আজ দুপুরের দিকে শরিফুলসহ ওই তিনজন কাজের উদ্দেশে মোটরসাইকেল যোগে আত্রাই উপজেলার দিকে যাচ্ছিলেন।

রাণীনগর উপজেলার বেতগাড়ি মোড় পার হয়ে ঘোষগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা আত্রাইয়ের ইউএনওর গাড়ির সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে।তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান।

আহত নাইম হোসেনের বন্ধু রাব্বি হোসেন বলেন, দুর্ঘটনার সময় ইউএনও নিজে ওই গাড়িতে ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘লোকমুখে শুনেছি ইউএনওর গাড়ির সঙ্গে দুর্ঘটনায় শিকার হয়ে তিনজন আহত হয়েছে। তবে দুর্ঘটনাস্থল আমার এলাকায় মধ্যে পড়ে না।’

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, ‘এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। আহত সবাই এখন চিকিৎসাধীন।’

দুর্ঘটনার ব্যাপারে জানতে চাইলে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম বলেন, ‘গাড়িটি আমাদের এসির (ল্যান্ড) ছিল। আমরা মোবাইল কোর্ট পরিচালনার জন্য বান্দায়খাড়া বাজারের দিকে যাচ্ছিলাম। এ সময় একটি মোটরসাইকেলে ওনারা তিনজন একসঙ্গে হেলমেট ছাড়া যাচ্ছিলেন। সেসময় বৃষ্টি হচ্ছিলে। সামনে এসে হার্ড ব্রেক করে  শ্লিপ করে গাড়ির সামনে এসে পড়ে গেছে।’

ইউএনও আরও বলেন, ‘এ ঘটনায় তিনজনের মধ্যে একজন মোটামুটি আঘাত পেয়েছে। বাকি দুজনের তেমন কিছুই হয়নি। আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া আমি সব সময় খোঁজ খবর রাখছি।’

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com