মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

নকল আইসক্রিম তৈরির দায়ে জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ২২২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরের বড় বাজারে অভিযান চালিয়ে নকল আইসক্রিম তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলের দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই বাজারে অভিযান চালায়। এ সময় শাহজালাল নামে একটি কারখানা মালিককে নকল আইসক্রিম তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সেইসাথে ওই কারাখানা সিলগালা করে দেয়া হয়। এছাড়া একই সময় চিংড়িতে জেলি দেয়ায় মাছ ব্যবসায়ী তুষারকে ৩ হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য ও সেবা না দেয়ায় দীপক স্টোরের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসব অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com