বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ট্রেনে কাটা পড়ে দাদা-নাতির মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে শুক্রবার দুপুরে ট্রেনে কাটা পড়ে শিশু নাতিসহ দাদার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলো- উপজেলার কাজিপুরা গ্রামের মৃত আয়নাল হকের ছেলে আব্দুল মান্নান (৭২) ও তার নাতি জুনায়েত হোসেন (৭) (ওমর ফারুকের ছেলে)।

সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হারুন-অর-রশিদ মৃধা এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (২০ মে) দুপুর পৌণে ১টার দিকে বৃদ্ধ দাদা আব্দুল মান্নান তার শিশু নাতিকে নিয়ে কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশ এলাকা দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পরিবারের লোকজন লাশ নিয়ে গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি হারুন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com