বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো: খুলনা নগরীতে ভবনের নির্মাণকাজ করার সময় ছাদ থেকে পড়ে রেজাউল করীম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে মহানগরীর মিস্ত্রীপাড়া বাজারের পেছনে একটি বাড়ির তিন তলার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। সে কয়রা মহারাজপুরের খুড়িয়া এলাকার মৃত. হোসেন সরদারের ছেলে।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মিস্ত্রীপাড়া বাজারের পেছনে জনৈক আমিনুরের বাড়িতে নিমার্ণের কাজ করছিলেন রেজাউল করিম। বাইরের পাশে বাঁশ বেঁধে ইটগাথছিলেন তিনি। দুর্ঘটনা বশত তিনি পা পিছলে মাটিতে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়।

দু’কান দিয়ে অনবরত রক্ত পড়তে দেখে সহযোগীরা তাকে উদ্ধার করে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে খুমেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ব্যাপারে খুলনা থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌছায়।

খুলনা থানায় অফিসার ইনচার্জ হাসান আল মামুন বলেন, নিহত ব্যক্তি ইট গাথুনীর কাজ করছিলেন। অসাবধানতার কারণে উপর থেকে পড়ে যান তিনি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিলে পথিমধ্য তার মৃত্যু হয়। লাশের ময়না তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে খুলনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com