বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

সড়ক দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে তিনটি সিএনজি অটোরিক্সা

  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ২৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির ঘাগড়া এলাকায় পাহাড়িকা গাড়ি  নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে ড্রাইভারকে চট্টগ্রাম ও অপর ৪ জনকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে তিনটি সিএনজি অটোরিক্সা।

রবিবার বিকাল তিনটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা না ঘটলেও তিনটি সিএনজি অটোরিক্সা দুমড়ে মুচড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা সার্ভিস (ঢাকা মেট্টো ১৪-৭১৭৮) গাড়িটি ঘাগড়া গিয়ে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা সিএনজি ৩টিকে সজোরে ধাক্কা দিয়ে উল্টে যায়। এই ঘটনায় কেউ মারা না গেলেও বাসে ও রাস্তার আশেপাশে থাকা প্রায় ২০ জন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করে।

এদিকে রাঙ্গামাটি হাসপাতাল আরএমও ডা: শতকত আকবর জানান, বিকাল সাড়ে তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে রাঙ্গামাটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে ড্রাইভারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। অপর ৪ জনকে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি অন্যান্য আহতদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com