বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

ছাত্রলীগের তিন নেতা জেল হাজতে

  • আপডেট টাইম : সোমবার, ২৩ মে, ২০২২
  • ২৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: পুলিশের ওপর হামলার মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

তারা হলো-উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন, যুগ্ম সম্পাদক মুনসুর মুন ও পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুমন।

সংশ্লিষ্ট আদালতের জিআরও জুয়েল হোসেন এ তথ্য নিশ্চিত করেন জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর আদালতে সোমবার (২২ মে) দুপুরে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জেসমিন আরা জাহান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর বাজারে দোকানের সামনে গত ২৬ এপ্রিল রাতে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে দোকানদার ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।  

সংঘর্ষ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেলে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে পুলিশ পরিদর্শক এনামুল, কনস্টেবল মতিউর ও সুজাউদ্দৌলা আহত হন।

এ ঘটনায় ৩০ এপ্রিল উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (তদন্ত) এনামুল হক বাদী হয়ে ছাত্রলীগের ৬ নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা আরও ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com