বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

সিরাজগঞ্জে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামারচর নামক স্থানে বৃহস্পতিবার ভোরে ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ কৃষি শ্রমিক নিহত ও ৬ জন আহত হয়েছে।

নিহতরা হলো নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫), আবুল বাশারের ছেলে মনির হোসেন (৩৪), একই থানার বাঁশবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাল হকের ছেলে আব্দুল হালিম (৪৫) ও গুরুদাসপুর উপজেলার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রপ্তি কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২৬ মে) ভোরে হাটিকুমরুল গোলচত্বর থেকে যাত্রীবাহী একটি লেগুনা নাটোর যাওয়ার পথে সলঙ্গা থানার রামারচর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

ফলে ঘটনাস্থলেই লেগুনার ৩ যাত্রী নিহত আরও ৮ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে হায়দার আলী নামের একজন ও হাটিকুমরুল গোলচত্বর এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা গেছে।

আহত অন্যদের সিরাজগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনা কবলিত লেগুনা ও ট্রাক থানা হেফাজতে রাখা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে হায়দার আলী নিহত হওয়ার কথা শুনেছি কিন্তু লাশ পাননি বলে জানান ওসি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com