শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

জীবতলীতে বন্য হাতির আক্রমণে এক মহিলা নিহত

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির জীবতলী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন।

নিহতের নাম তাপসি চাকমা, তার বয়স ৬০। তার স্বামীর নাম গোপাল চন্দ্র চাকমা। সোমবার (৩০ মে) ভোর রাত সাড়ে ৪টায় রাঙ্গামাটি সদর উপজেলার ১নং জীবতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নিজ বাড়ীতে বন্যহাতি হামলা করলে ঘটনা স্থলে বৃদ্ধার মৃত্যু হয় বলে স্থানীয় বাসিন্দারা জানান।

জীবতলী ইউপির মেম্বার ধন চাকমা জানান, রাতে ঐ বৃদ্ধা প্রাকৃতিক ডাকে ঘর থেকে বের হয়েছিলেন। ঐ সময় তিনি হঠাৎ হাতির আক্রমণের শিকার হন এবং আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন।

স্থানীয় গ্রামবাসীরা জানান, জীবতলী ইউনিয়নের পাহাড়ি গ্রামের আশপাশে দীঘদিন ধরে একটি বণ্যহাতির পাল বিচরণ করছে। প্রায় প্রতিদিনই বন্য হাতির পাল গ্রামের লোকালয়ে ঢুকে ঘর বাড়ি ও ফসল বিনষ্ট করছে। এতে মানুষ আতংকে দিন কাটাচ্ছে। জীবতলীতে গত কয়েক বছরে বন্য হাতির আক্রমনণের ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন লোক মারা গেছে বলে তারা জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com