সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড দলীয় সিদ্ধান্তের বাইরে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা ভোট দিতে পারবেন না: চিফ হুইপ

সিরাজগঞ্জে আনসার ভিডিপি’র সমাবেশ

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: শান্তি,শৃঙ্খলা,উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এ শ্লোগানে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আনসার ভিডিপি’র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরের দিকে কেআর পাইলট মডেল সরকারি স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা:আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই খোদা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আ’লীগ নেতা ফারুক হোসেন, প্রাণিসম্পদ অফিসার ডা: জান্নাতি, ওসি হারুন অর রশিদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া, উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত অফিসার জাইদুর রহমান জাহিদ ও আনসার ভিডিপি অফিসার জি গোলাম মওলা প্রমুখ।

বক্তারা বলেন, আনসার ও ভিডিপি বাংলাদেশের একটি বৃহৎ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদেরদায়িত্ব হচ্ছে দেশের অভ্যন্তরে নিরাপত্তা রক্ষা ও আর্থসামাজিক উন্নয়ন। এ কারণে তৃণমূল পর্যায় থেকে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করে থাকেন তারা। চলতি অর্থ বছরে করোনা ভাইরাস মোকাবেলায় আনসার ভিডিপি সদস্যরা আর্থ সামাজিক উন্নয়ন ও নিরাপত্তা রক্ষায় বিশেষ ভুমিকা রাখায় তাদের মাঝে, বাইসাইকেল, পেশার কুকার, ওয়াটার হিটার, ওয়াটার ফিল্টার, ছাতা ও টচ লাইট প্রদান করা হয়েছে।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com