বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

গণধর্ষণের ঘটনায় একজন গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২২২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কোহিত গ্রামে বৃহস্পতিবার রাতে এক তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নির্যাতিতা তরুণীর (ধর্ষিতা) সাবেক স্বামীর ভগ্নিপতি সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাইদুল ইসলাম একই উপজেলার মাগুরা গ্রামের মৃত ফুলজার হোসেনের ছেলে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পাশের বাড়ির নলকূপ থেকে পানি আনতে যাবার সময় একই গ্রামের নির্যাতিতা (ধর্ষিতা) তরুণীর সাবেক স্বামী আজিজুল হকসহ ৩ জন তাকে মুখ বেঁধে তুলে জমির মধ্যে ঝুঁপড়ি ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

তরুণীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। থানায় সংবাদ দেয়া হলে পুলিশ শুক্রবার সকালে ওই তরুণীকে বাড়ি থেকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তরুণীর সাবেক স্বামী আজিজুল হকের ভগ্নিপতি সাইদুলকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তরুণীর পিতা বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণ আইনে মামলা দায়ের করেছেন।

নির্যাতিতার (ধর্ষিতা) সাবেক স্বামী আজিজুলসহ অপর আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি শহিদুল ইসলাম।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com