বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

সীতাকুন্ডে প্রাণ হারালেন রাঙ্গামাটির সন্তান দুই ফায়ার সার্ভিস কর্মী

  • আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনার পর আগুন নেভাতে ও উদ্ধার কাজ করতে গিয়ে নিহত ৮ ফায়ার সার্ভিস কর্মীর মধ্যে দুইজন রাঙ্গামাটির বাসিন্দা বলে জানা গেছে। 

চট্টগ্রামের সীতাকুন্ডে কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় রাঙ্গামাটির দুই ফায়ার সার্ভিস কর্মী লাশ উদ্ধার করা হয়েছে।

এরা হলেন-রাঙ্গামাটি জেলার শহরের পশ্চিম ট্রাইবেল আদাম এলাকার বাসিন্দা মিঠু দেওয়ান (৫০) ও কলেজ গেইট এলাকার বাসিন্দা নিপন চাকমা (৪৭)। তাদের মধ্যে মিঠু ফায়ার সার্ভিস কুমিরা শাখা আর নিপন সীতাকুন্ড শাখায় লিডার হিসেবে কর্মরত ছিলেন।

তবে এদের মধ্যে মিঠু দেওয়ানের লাশ শনাক্ত করতে পারলেও নিপন চাকমার লাশ এখনো এ রিপোর্ট লেখা পর্যন্ত শনাক্ত করতে পারেনি তাঁর স্বজনরা। এই ঘটনায় আট জন ফায়ার সার্ভিস সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের তথ্যমতে, শনিবার (৪ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের সীতাকুন্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনের এ ঘটনা ঘটে।

খবর জানতে পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম ও আশপাশের সকল ফায়ার স্টেশন ঘটনাস্থলে ছুটে যান। দুর্ঘটনার একপর্যায়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটলে ফ্রন্টলাইনে কাজ করা কর্মীরা গুরুতর আহত হয়। এরমধ্যে ৮ জন কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়। আরও বেশ কয়েকজন কর্মী চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর রাঙ্গামাটি সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় আমাদের মারা যাওয়া সদস্যদের পুড়ে যাওয়ার কারণে কারো কারো লাশ শনাক্ত করা যাচ্ছে না। তবে আগুন নেভানোর কাজে মিঠু দেওয়ান ও নিপন চাকমা দায়িত্বরত ছিলেন এবং তাদের সাথে কোন প্রকার যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাই ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া লাশগুলোর মধ্যে তারাও রয়েছে। তাদের পরিবারের সদস্যরা সেখানে গেছেন। হয়তো ডিএনএ পরীক্ষা শেষে তাদের শনাক্ত করা সম্ভব হবে এবং তারা মারা গেছেন কিনা তাও নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি জানান, মিঠু দেওয়ান ফায়ার সার্ভিস কুমিরা শাখা আর নিপন চাকমা সীতাকুন্ড শাখায় লিডার হিসেবে কর্মরত ছিলেন। 

মিঠু দেওয়ানের ভাই টিটু দেওয়ান বিকেল চারটায় জানান, ফায়ার সার্ভিস অফিস থেকে খবর দেয়ার পর রবিবার (৫ জুন) সকালে আমার ছোট ভাই ও খালা চট্টগ্রাম মেডিকেলে গেছে। ফায়ার সার্ভিসের এক সদস্য আমাকে একটি ছবি পাঠিয়েছে, আমিও বলেছি এটাই আমার ভাই। আমার ভাইও তাকে শনাক্ত করতে পেরেছে। পরবর্তী কার্যক্রম শেষে তাকে রাঙ্গামাটি নিয়ে আসা হবে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে এ হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com