বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে শনিবার সকালে ট্রেনে কাটা পড়ে লিটন হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত লিটন হোসেন কামারখন্দ উপজেলার টেংরাইল গ্রামের সামচুল হক মাষ্টারের ছেলে।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের ওভার ব্রীজ ব্যবহার না করে ওই ব্যক্তি রেললাইন পার হচ্ছিল।
এসময় ঢাকা থেকে নীলফামারীগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তার আত্মীয় স্বজন লাশ নিয়ে গেছে বলে জানান ওসি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।