বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

স্কুলছাত্রী ধর্ষণের শিকার।। এসএসসি পরীক্ষার্থী গ্রেফতার

  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার চক চৌবিলা গ্রামের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় এসএসসি পরীক্ষার্থী আশিক আহম্মেদকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।

আশিক একই গ্রামের অধিবাসী এবং স্থানীয় হাই স্কুলের এসএসসি পরিক্ষার্থী। সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, উক্ত স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেম নিবেদন করে আসছিল ওই এসএসসি পরীক্ষার্থী।

প্রেম নিবেদন অস্বীকার করায় রোববার মধ্যরাতে ওই পরিক্ষার্থী স্কুলছাত্রীর ঘরে ঢুকে ধর্ষণ করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে আটক করে। পরদিন সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয় এবং পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামালা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com