বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

উল্লাপাড়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৭৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পশ্চিম কৃষ্টপুর গ্রামে আকাশ (৬) নামে এক শিশু শিক্ষার্থী বন্যার পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে।

আকাশ শরিফুল ইসলামের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র ছিল। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হুমায়ুন কবির পরিবারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশু আকাশ মঙ্গলবার (২১ জুন) দুপুরে স্কুল থেকে বাড়িতে এসে সমবয়সী শিশুদের সাথে খেলা করে বাড়ির পাশে কুশলাই খালে নতুন আসা বন্যার পানিতে সবাই গোসল করতে নামে। গোসল করতে করতে সে বন্যার পানিতে ডুবে গেলে অন্য শিশুরা এসে বাড়িতে জানালে সবাই খোঁজ করতে থাকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পানি থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com