মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

রাঙ্গামাটির পর্যটন বিজিবি রোডের পাশে কাপ্তাই হ্রদে ডুবে দুই বন্ধুর মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২১২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গমাটির কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই জনের মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে জেলা শহরের পর্যটন বিজিবি রোড আমিনা পাহাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- মাহিদুর রহমান মুহিত (১২) ও আহনাফ সাদিব ইনাম (১২)। তারা দুজনই বন্ধু।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে তবলছড়ি পর্যটন বিজিবি রোড আমিনা পাহাড় এলাকায় গোসল করতে যায় দুই বন্ধু মুহিত ও ইনাম।তারা গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। দুজনই সাঁতার জানতো না৷ পরে কাপ্তাই হ্রদের পানিতে একজনের দেহ ভেসে উঠে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালে নিয়ে আসলে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, হাসপাতালে আনার পর পাড়া-প্রতিবেশী ও স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তিষা চাকমা জানান, বিকাল সাড়ে পাঁচটার দিকে তাদের হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তারা দুইজনই মারা গেছে। তাদেরকে অনেক দেরিতে নিয়ে আসা হয়েছে।

নিহত মাহিদুর রহমান মুহিতের চাচা আব্দুল করিম লালু জানান, গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com