বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বগুড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ১৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ট্রাক চাপায় মিতানুর রহমান (৫০) নামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় সহকর্মী আরোহী রাজু অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

বৃহস্পতিবার রাতে শহরের তিনমাথা রেলগেট এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই শামিম হাসান জানান, ঘাতক ট্রাক জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

সহকর্মী রাজুর উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, মিতানুর রহমান বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামে পরিবার নিয়ে বসবাস করেন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপে সিকিউরিটি ইনচার্জ পদে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে তারা দু’জন চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের তিনমাথা রেলগেট অতিক্রম করার পর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে আরোহী রাজু মোটরসাইকেল থেকে ছিটকে পড়লেও চালক মিতানুর রহমান ট্রাকের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়।

এসআই শামিম হাসান জানান, ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে; এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। নিহত সাবেক সেনা সদস্য মিতানুর রহমানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com