বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

শাহজাদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভাটপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মো: জুয়েল রানা (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

গ্রেফতারকৃত জুয়েল রানা শাহজাদপুর উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত ডা: নবী হোসেন ও মোছা: আনোয়ারা খাতুন দম্পতির ছেলে।

র‌্যাব-১২’র এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শাহজাদপুর উপজেলার ভাটপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩’শ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

মো: জুয়েল রানা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com