বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভাটপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মো: জুয়েল রানা (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃত জুয়েল রানা শাহজাদপুর উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত ডা: নবী হোসেন ও মোছা: আনোয়ারা খাতুন দম্পতির ছেলে।
র্যাব-১২’র এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শাহজাদপুর উপজেলার ভাটপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩’শ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
মো: জুয়েল রানা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।