বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

মোটরসাইকেলে গরুর দড়ি পেঁচিয়ে আরোহী গরু ব্যবসায়ী মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে গরুর দড়ির (রশি) সাথে মোটরসাইকেল পেঁচিয়ে রাস্তায় পড়ে গিয়ে আবদুল লতিফ (৫০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার ভাগভজর এলাকায় কাথম-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনায় শামীম হোসেন (৩৮) নামে অপর গরু ব্যবসায়ী আহত হয়েছেন। নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, আহত ওই ব্যবসায়ীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, নিহত গরু ব্যবসায়ী আবদুল লতিফ নন্দীগ্রাম উপজেলার ইউসুফপুর গ্রামের মৃত ছামেদ আলীর ছেলে। বুধবার দুপুরের আগে আবদুল লতিফ ও শামীম হোসেন গরু কেনার জন্য মোটরসাইকেলে নওগাঁর রাণীনগর উপজেলার হাটে যাচ্ছিলেন। দুপুরে তারা নন্দীগ্রাম উপজেলার ভাগভজর এলাকায় কাথম-কালিগঞ্জ সড়কে পৌঁছেন। এ সময় সড়কের পাশে বেঁধে রাখা গরুর দড়ির সাথে মোটরসাইকেল পেঁচিয়ে যায়। এতে তারা দু’জনই সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। পথচারীরা তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক মোটরসাইকেল আরোহী গরু ব্যবসায়ী আবদুল লতিফকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক গরু ব্যবসায়ী শামীম হোসেনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

নন্দীগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত গরু ব্যবসায়ী লতিফের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com