বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো: খুলনা মহানগরীতে ট্রেনের ধাক্কায় এক নৈশপ্রহরী নিহত হয়েছেন।
নগরীর দৌলতপুর বাজার এলাকায় রোববার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৫৮ বছর বয়সী মোজাম্মেল হকের বাড়ি দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে।
সোমবার সকালে তথ্য নিশ্চিত করেছেন খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খবির আহমেদ।স্থানীদের বরাতে তিনি জানান, রাতে মোজাম্মেল হক দৌলতপুর বাজার এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটাহাঁটি করেছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী ট্রেন সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’