বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

বগুড়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ১৭৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরের ঘোগাব্রীজে ঢাকা-রংপুর মহাসড়কে শুক্রবার বিকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিন যাত্রী নিহত এবং অন্তত নয়জন আহত হয়েছে।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাস দুটি ব্রীজের উপর থাকায় প্রায় এক ঘন্টা যান চলাচল বিঘ্নিত হয়।

হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর একেএম বানিউল আনাম ও ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বেলাল হোসেন জানান, বিকাল পর্যন্ত হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায় নওগাঁ ছেড়ে আসা ঢাকাগামী নওগাঁ ট্রাভেলসের একটি বাস শুক্রবার বিকাল ৩টার দিকে বগুড়ার শেরপুরের ঘোগা ব্রীজের উপর ঢাকা-রংপুর মহাসড়কে পৌঁছে। এ সময় ঢাকা ছেড়ে আসা আঁখি পরিবহনের একটি বাস সেখানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক নারী ও এক পুরুষ মারা যায়। দুই বাসের চালকসহ আহত ১০ জনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে এক নারীর মৃত্যু হয়।

নিহত তিনজনের বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে।

হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর একেএম বানিউল আনাম দুর্ঘটনার পর বাস দুটি ব্রীজের উপর থাকায় প্রায় এক ঘন্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। হাইওয়ে পুলিশ শেরপুর ফাঁড়ির লোকজন বাস দুটি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন। হতহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশ মর্গে রয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com