মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

কাহালুতে কার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত

  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুতে প্রাইভেট কার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং একজন আহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার দরগাহাট কালিয়াপুকুর এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। হতাহতরা এক স্বজনের চিকিৎসার জন্য বগুড়া আসছিলেন। কাহালু থানার ওসি আমবার হোসেন ও ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এমসআই লালন হোসেন এসব তথ্য দিয়েছেন।

নিহতদের মধ্যে একজন হলেন-নওগাঁর ধামুইরহাটের জগৎনগর এলাকার মফিজ উদ্দিনের ছেলে আবদুর রহমান (৩৫)। গুরুতর আহত শাকিল (২০) একই এলাকার মিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁর ধামুইরহাট থেকে একটি প্রাইভেট কার বগুড়ার দিকে আসছিল। সকাল সাড়ে ৮টার দিকে কারটি বগুড়ার কাহালু উপজেলার দরগাহাট কালিয়াপুকুর এলাকায় পৌঁছে। এ সময় নওগাঁগামী দ্রুতগতির একটি পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে কারটিকে ধাক্কা দেয়।

এতে কার দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়। গুরুতর আহত আবদুর রহমান ও শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আবদুর রহমান মারা যান।

বগুড়ার ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এমসআই লালন হোসেন জানান, এক স্বজনের চিকিৎসার জন্য নওগাঁর ধামুইরহাট থেকে প্রাইভেট কারে হতাহতরা বগুড়ায় আসছিলেন। চিকিৎসাধীন শাকিলের অবস্থা আশংকাজনক।

অন্যদিকে গত শুক্রবার বিকালে বগুড়ার শেরপুরের ঘোগাব্রীজে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত গৃহবধু বিলকিস বেগম (৩০) রাত ৯টায় শজিমেক হাসপাতালে মারা গেছেন। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মশিউর রহমানের স্ত্রী। এর আগে হাসপাতালে নেওয়ার পথে মশিউর রহমানও মারা যান। ওই দম্পতি সুন্দরগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিলেন। এছাড়া ঘটনাস্থলে নিহত দুইজনের মধ্যে একজন হলেন, নওগাঁর নিয়ামতপুর উপজেলার শহিদুল ইসলামের স্ত্রী ফেন্সি বেগম (৪০)। নিহত অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন এসব তথ্য দিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com