বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাজী আমজাদ হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আমজাদ হোসেন ওই গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বয়স্ক আমজাদ শনিবার বিকেলে শাপলা ফুল তুলে দেয়ার কথা বলে পুকুর পাড়ে নিয়ে সাত বছরের একটি শিশুকে ধর্ষণ চেষ্টা করে। এরপর শিশুটি বাড়ি গিয়ে তার মা-বাবাকে জানানোর পর সন্ধ্যায় গ্রামের লোকজন গিয়ে আমজাদকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে শিশুটির পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে।
স্থানীয়রা জানায় ইতিপূর্বে আমজাদ হোসেন যৌন কেলেঙ্কারির ঘটনায় র্যাব ও পুলিশের হাতে গ্রেফতার হয়ে একাধিকবার জেলও খেটেছে।