বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার উত্তর কান্দাপাড়া গ্রামে অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ মো: স্বপন তালুকদার (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
গ্রেফতারকৃত স্বপন তালুকদার উত্তর কান্দাপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ তালুকদারের ছেলে।
র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মো: মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলার উত্তর কান্দাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ০১ গ্রাম হেরোইন ও ৩৭ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৩০ হাজার ৩’শ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সে দীর্ঘদিন ধরে এ অবৈধ মাদক ব্যবসা করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।