মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলায় ধানবোঝাই ট্রলি উল্টে এক ব্যক্তি ও নিয়ামতপুর উপজেলায় গাছে সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১২টার মধ্যে এই দুই দুর্ঘটনা ঘটে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর ও নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো পত্নীতলা উপজেলার মান্দাইন (কাচরীপাড়া) গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মাহবুবুর রহমান (৩৮) ও মান্দা উপজেলার খাসা মান্দা এলাকার ফাহিম চৌধুরীর ছেলে খোকন চৌধুরী (৩৬)।

হাবিবুর রহমান জানান, সকালে জেলার পত্নীতলা উপজেলার মান্দাইন (কাচরীপাড়া) গ্রাম থেকে ট্রলিতে করে ধান বিক্রির জন্য পোরশা উপজেলার শিশা বাজারে নিয়ে যাচ্ছিলেন নিহত মাহবুবুর রহমান ও তার বাবা। এসময় বাবা ড্রইভারের কাছে আর ধানবোঝাই ট্রলির ওপরে বসে ছিলেন মাহবুবুর রহমান। ঘটনাস্থলে পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মাহবুবুর মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

ওসি হুমায়ূন কবির জানান, সকাল সাড়ে ৮টার দিকে রামনগর মোড়ের কিছুটা দূরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খান খোকন চৌধুরী ও মইন মণ্ডল। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোকন চৌধুরীকে মৃত ঘোষণা করেন। আর আহত মইনকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো

হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com