মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

বগুড়ায় ট্রাকের চাপায় বাইক আরোহী দুই বন্ধু নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

সোমবার রাতে শহরতলীর মাটিডালী বিমান মোড় এলাকার উত্তরে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

নিহতরা হলো বগুড়া সদরের কর্ণপুর গ্রামের রোস্তম আলীর ছেলে মুরগির খামারী রকি (২৬) ও কালিবালা গ্রামের মোজাম্মেল হকের ছেলে বালু ব্যবসায়ী হাবিব (২৬)।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, দুই বন্ধু রকি ও হাবিব সোমবার রাত সোয়া ১১টার দিকে নিজ এলাকা থেকে মোটরসাইকেলে ঢাকা-রংপুর মহাসড়ক দিয়ে মহাস্থানের দিকে যাচ্ছিলেন। তারা বগুড়া শহরতলির মাটিডালি বিমান মোড় থেকে ৩০০ গজ উত্তরে মর্ডাণ হোটেলের সামনে পৌঁছলে ঢাকাগামী একটি কলাবোঝাই ট্রাক মোটরসাইকেলে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে রকি ও হাবিব মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, দু’জনের লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com