বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন নগরী সাজেকে চান্দের গাড়ি উল্টে (জীপ গাড়ি) কাঁচামাল ব্যবসায়ী ইলিয়াস আলী (৪৫) এবং অনন্ত ত্রিপুরা (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছে।
বুধবার (১৭আগষ্ট) সকালে সাজেক ইউনিয়নের বাঘাইহাট-সাজেকের নাঙ্গলমারা (২নং কালবার্ট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী ইলিয়াছ হোসেনের বাড়ী উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় এবং শ্রমিক অনন্ত ত্রিপুরার বাড়ী সাজেক মাচালং এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকালে মাচালং বাজার থেকে একটি চাদের গাড়ি কলা বোঝাই করে বাঘাইহাটে আসার পথে নাঙ্গলমারা এলাকায় নিয়ন্ত্রন হারালে পাহাড়ি খাদে পরে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর জীপগাড়ী চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।