বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো: খুলনায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ফুলতলা উপজেলার রাড়ি পাড়া হাইওয়েতে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলতলা থানার অফিসার ইনচার্জ মো: ইলিয়াজ তালুকদার।ফুলতলা হাইওয়ে পুলিশের এস আই মো: শাহ আলম বলেন, নিহত দু’জন যশোরের বাসিন্দা। তারা দু’জন সন্ধ্যা সোয়া ৬ টার দিকে মোটরসাইকেল যোগে রাড়িপাড়া অতিক্রম করছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘাতক ট্রাক তাদের দু’জনের শরীরের ওপর দিয়ে উঠে যায়। মোটরসাইকেল চালক ও আরোহীর মাথা ও কোমরের ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। নিহত দু’জনের লাশ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি।