মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

বগুড়ায় বাইকের ধাক্কায় পথচারীর মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেলের ধাক্কায় জালাল উদ্দিন আকন্দ (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার সাজাপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাতে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর একেএম বানিউল আনাম এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও ভাতিজা এনামুল হক জানান, জালাল উদ্দিন আকন্দ বগুড়ার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম পূর্বপাড়ার মৃত পোকরা আকন্দের ছেলে। তিনি পেশায় বাবুর্চি। সাজাপুর এলাকায় একটি হ্যাচারিতে কাজ শেষে শনিবার সন্ধ্যার দিকে তিনি বাড়িতে ফিরছিলেন। জালাল উদ্দিন হ্যাচারির সামনে ঢাকা-রংপুর মহাসড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের চালক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত জালাল উদ্দিনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

ইন্সপেক্টর একেএম বানিউল আনাম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে শাজাহানপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com