বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ

হাসপাতালের প্যাথলজি বিভাগের ফ্রিজে মাংস রাখায় জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: প্যাথলজি বিভাগের ফ্রিজে গরুর মাংস রাখার অভিযোগে সিরাজগঞ্জ জেলা শহরে মদিনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে সাত হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এই জরিমানা করেছেন।

সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (০৫ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা শহরের বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে মদিনা হাসপাতালের প্যাথলজি বিভাগের ফ্রিজে দুই কেজি গরুর মাংস রাখার দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সেবা মূল্য তালিকার সঙ্গে ভাউচারের মিল না থাকা ও রিএজেন্টগুলোতে আমদানিকারকের স্টিকার যুক্ত না থাকায় শেফা প্যাথলজিকে পাঁচ হাজার টাকা, সিটি জেনারেল হাসপাতালকে পাঁচ হাজার টাকা ও হেলথ এইডকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com