মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

খুলনায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো: খুলনায় ট্রাকের ধাক্কায় পুলিশের একজন উপ-পরিদর্শক নিহত হয়েছেন। তার নাম আব্দুল হক (৫৫)। তিনি খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় কর্মরত ছিলেন।

বুধবার রাত ১২ টা ৫ মিনিটের দিকে আফিলগেট বিকেএসপির সাম‌নে বাইপাসে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত এসআই বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া এলাকার আফতাব আলী সরদারের ছেলে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, সিএনজি যোগে খানজাহান আলী থানার কয়েকজন পুলিশ ডিউটিতে ছিলেন। রাত ১২ টার দিকে এস আই আব্দুল হক আফিলগেট বিকেএসপি বাইপাস রোডের একপাশে গাড়ি থামিয়ে রাস্তায় নামে। এসময় খুলনা থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়।

স্থানীয় জনতা ও পুলিশ তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত পৌনে ১ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন খান বলেন, প্রতিদিন রাতে বাইপাস রোডে আমাদের ডিউটি থাকে। গতকাল রাতেও ছিল। সিএনজি যোগে আমাদের কয়েকজন পুলিশ সদস্য ও একজন এসআই আব্দুল হক ডিউটিতে ছিলেন। রাত ১২ টা ৫ মিনিটের সময় সিএনজি থেকে নেমে তিনি একপাশে অবস্থান করছিলেন। এ সময় আফিলগেট গামী এক ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

তিনি আরও বলেন, ময়না তদন্ত শেষে তার নামাজে জানাজা খুলনা বয়রা পুলিশ লাইনে অনুষ্ঠিত হবে। তবে কখন হবে তা তিনি নিশ্চিত করে বলতে পারেনি। নিহত পুলিশ অফিসার যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারকেল বাড়িয়াগ্রামের আফতাব আলী সরদারের ছেলে। নামাজে জানাজা শেষে নিহতের লাশ গ্রামের বাড়ি নেওয়া হবে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com