বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

খুলনায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৪ দেখা হয়েছে
ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো:  খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার ৯ (সেপ্টেম্বর) রাতে উপজেলার শরাফপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে মাছের ঘের থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

বজ্রপাতে নিহতরা হলেন- সেনপাড়া গ্রামের মলঙ্গী বাড়ির মৃত হাছেন মলঙ্গীর ছেলে নাজমুল মলঙ্গী (৩০) ও তার ভাই এনামুল মলঙ্গী(২৫)।

ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, বিকেলে নাজমুল ও এনামুল দুই ভাই মাছের ঘেরে যান। রাতে তারা বাসায় না ফিরলে বাড়ির লোকজন তাদের খুঁজতে বের হয়।

পরে রাত ৮ টার দিকে ঘেরের পাশে তাদের লাশ পড়ে থাকতে দেখা যায়। বিকেলে বৃষ্টির সময় বজ্রপাত হয়। তাদের শরীরে বজ্রপাতের আঘাতের চিহ্ন রয়েছে। বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com