মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

বগুড়ায় বাস উল্টো দুই নারী নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে যাত্রীবাহী বাস খাদে উল্টে দুই নারী নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের দলগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সন্ধ্যায় তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন। নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য দিয়েছেন।

নিহতরা হলো বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনজাই তেঘরি গ্রামের সাইুল ইসলামের স্ত্রী তাহেরা খাতুন (২২) ও নাটোরের সিংড়া উপজেলার হাপানিয়া গ্রামের জমসেদ আলীর মেয়ে জুঁথি খাতুন (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকালে নন্দীগ্রামের পন্ডিতপুর থেকে একটি যাত্রী বাহী বাস (টাঙ্গাইল-ব-০১৪২) বগুড়ার দিকে যাচ্ছিল। বিকাল চারটার দিকে বাসটি কাথম-কালিগঞ্জ সড়কের দলগাছা এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলে অন্তত ১২ যাত্রী আহত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের মধ্যে গুরুতর সাতজনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তাহেরা খাতুন ও জুঁথি খাতুন মারা যায়।

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিহতদের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com