মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

বগুড়ায় মাইক্রোবাসের ধাক্কায় বাইক মেকানিক্স নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ১৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুতে মাইক্রোবাসের ধাক্কায় বিল্লাল হোসেন (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার রাতে উপজেলার কালিয়ারপুকুর এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। কাহালু থানার ওসি আমবার হোসেন এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্বজনরা জানান, মোটরসাইকেল মেকানিক্স বিল্লাল হোসেন বগুড়ার কাহালু উপজেলার রোস্তম চাপড় গ্রামের দুলাল হোসেনের ছেলে। তিনি কাহালু সদরে সালামের গ্যারেজে কাজ করতেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি কর্মস্থল থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি বগুড়া-নওগাঁ সড়কের কালিয়ার পুকুর এলাকায় পৌঁছলে একটি মাইক্রোবাসের চালক ধাক্কা দিয়ে পালিয়ে যান। এতে বিল্লাল হোসেন গুরুতর আহত হন। প্রথমে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।

বিকালে কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, নিহত মোটরসাইকেল মেকানিক্স বিল্লাল হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com