বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার বারোইয়া মহল্লায় রোববার সকালে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফারুক আহমেদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
পেশায় নির্মাণ শ্রমিক নিহত ফারুক আহমেদ ওই মহল্লার রোস্তম আলীর ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (৯ অক্টোবর) সকালে উল্লাপাড়া পৌর এলাকার বারোইয়া মহল্লায় নিজ ঘরের পিছনে গাছের ডাল কাটতে গিয়ে পাশ দিয়ে টানানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।