সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

বগুড়ার নন্দীগ্রামে পিকআপ ভ্যান খাদে পড়ে এক ব্যবসায়ী নিহত

  • আপডেট টাইম : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মালবাহী পিকআপ ভ্যান সড়কের পাশে খাদে পড়ে আবদুল বাছেদ (৬০) নামে এক তুলা ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডের কাছে সিংজানি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আবদুল বাছেদ বগুড়ার গাবতলী উপজেলার কৈঢোপ গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে। বাছেদসহ ছয় তুলা ব্যবসায়ী বুধবার দুপুরে বগুড়ার শিবগঞ্জের মোকামাতলা বাজার থেকে একটি পিকআপ ভ্যানে তুলা বোঝাই করে নন্দীগ্রামের দিকে রওনা দেন। দ্রুতগতিতে আসা পিকআপ পথিমধ্যে নন্দীগ্রামের সিংজানি মোড়ে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে রাস্তার পাশে খাদে পড়লে ঘটনাস্থলেই তুলা ব্যবসায়ী আবদুল বাছেদ মারা যায়।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, নিহত ব্যবসায়ীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপটি জব্দ ও পালিয়ে যাওয়া এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com