সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

থেমে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় দু’জন নিহত ১০ জন আহত

  • আপডেট টাইম : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কের পাশে থেমে থাকা ট্রাকে দ্রুতগতির বাসের ধাক্কায় যাত্রীসহ দু’জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, একটি মোটরসাইকেলের আরোহীদের বাঁচাতে গিয়ে দ্রুতগতির বাসটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন বগুড়ার আদমদীঘির সান্তাহার ডালপট্টির আসাদ তালুকদারের ছেলে মাহাবুব তালুকদার (৩৮) ও বাসের হেলপার বাবু মিয়া (২৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক থামানো অবস্থায় ছিল। বগুড়া ছেড়ে আসা সিয়াম পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে দ্রতগতিতে রাজশাহীর দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে বাসটি ঘটনাস্থলে পৌঁছলে চালক মোটরসাইকেল আরোহীদের বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে ট্রাকে ধাক্কা দিলে বাসের বাম পাশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বাস কেটে ঘটনাস্থলেই নিহত বাসের হেলপার বাবু মিয়ার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ১০-১১ জনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় যাত্রী মাহাবুব তালুকদার মারা যান। ঘটনার সময় মোটরসাইকেল চালক রাজু আহত হয়েছেন।

নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এদের চালকরা পালিয়ে গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com