বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আগুন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আগুনে পরিত্যক্ত বেড, চেয়ার, টেবিলসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া গেছে।

শুক্রবার দুপুরে হাসপাতালের মেডিসিন বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল ও ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হালিম জানান, ৫-৬ হাজার টাকা পরিত্যক্ত জিনিসপত্র পুড়ে গেছে। তাদের ধারণা, ফেলে দেওয়া সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

হাসপাতালের স্টাফ আবদুল আলিম ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা ১২টার দিকে হঠাৎ করে মেডিসিন বিভাগের সামনে রাখা চেয়ার, টেবিল, বেডের ফোমে আগুন জ্বলে উঠে। এতে চিকিৎসা নিতে আসা রোগি ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে চিৎকার করে বেরিয়ে আসেন। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ‘৯৯৯’ নম্বরের মাধ্যমে অবহিত করা হলে তারা দ্রুত ঘটনাস্থলে আসেন। কর্মীরা ১০ মিনিটের চেষ্টা তারা আগুন নিভিয়ে ফেলেন।

হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল জানান, মেডিসিন বিভাগের সামনে টেন্ডারে বিক্রির জন্য পরিত্যক্ত বেড, চেয়ার, টেবিল ও অন্যান্য সরঞ্জাম রাখা ছিল। শুক্রবার ছুটির দিন হওয়ায় নিরিবিলি ওই স্থানে অনেকে ধুমপান করে থাকেন। তার ধারণা, কেউ সিগারেটের শেষ অংশ ওখানে ফেলে দিলে আগুন ধরে যায়।

তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত না এলে পাশেই অক্সিজেনের লাইনসহ হাসপাতালের ব্যাপক ক্ষতি হতো। বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হালিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটে। তার ধারণা, আগুনে ৫-৬ হাজার টাকার পরিত্যক্ত চেয়ার, টেবিল ও বেডের ফোম পুড়ে গেছে। তিনি আরো জানান, অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com