সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

সড়ক দুর্ঘটনায় বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর প্রকৌশলীসহ দুইজন নিহত

  • আপডেট টাইম : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পের প্রকৌশলীসহ দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছে।

নিহতরা হলো- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কুমিরাডাঙ্গা গ্রামের চাঁদ মন্ডলের ছেলে প্রকৌশলী হামিদুর রহমান (২৮) ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা হালাদারপাড়া গ্রামের শ্রী রামপদ হালাদারের ছেলে কানাই হালাদার (৩০)।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (৭ জানুয়ারি) সকালে রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি রিকশাভ্যান জেলা শহরে আসার পথে শহরের কোর্ট মসজিদের কাছে একটি বাস রিকশাভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে কানাই হালাদার ঘটনাস্থলেই নিহত ও অপর ৪ জন আহত হয়। এদের মধ্যে কানাই হালদারের বাবা রামপদ হালাদারকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ায় পাঠানো হয়েছে। অন্যদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে শুক্রবার (৬ জানুয়ারি) রাতে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে সদর উপজেলার মুলিবাড়ী রেলগেট এলাকায় ট্রাকচাপায় প্রকৌশলী হামিদুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com