মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

সিরাজগঞ্জে ‌‌পাটের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

  • আপডেট টাইম : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে এবার পাটের (সোনালী আঁশ) বাম্পার ফলন হয়েছে।

ইতিমধ্যে নতুন পাট হাট-বাজারে উঠতে শুরু করেছে। দাম ভালো থাকায় এখন কৃষকের মুখে হাসি ফুটেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, সিরাজগঞ্জে ৯ উপজেলার বিভিন্ন স্থানে ১৭ হাজার ২৯৮ হেক্টর জমিতে তোষা, মেস্তা ও কেনাফ জাতের পাটের চাষাবাদ করেছে কৃষকেরা। পাট উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে প্রায় সাড়ে ৩৬ হাজার মেট্টিক টন। প্রায় ৩ সপ্তাহ ধরে পাট কাটা শুরু হয়েছে।

কৃষকরা  পাট কাটা ও জাগ দেয়া নিয়ে ব্যস্ত সময় পার করছে। এবার কাজিপুর, উল্লাপাড়া, কামারখন্দ, রায়গঞ্জ ও সিরাজগঞ্জ সদর উপজেলাসহ চরাঞ্চলে পাট চাষাবাদ বেশি হয়েছে। বর্তমানে হাট-বাজারে তোষা পাট গড়ে ২ হাজার ৯’শ টাকা, মেছতা পাট গড়ে ৪ হাজার টাকা মণ বিক্রি হচ্ছে। পাট চাষাবাদে খরচের চেয়ে লাভ বেশি থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। স্থানীয় কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকুলে থাকায় এবার পাট চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। পাট কাটা ও জাগ দেয়া শুরু হয়েছে।  নতুন পাটও হাট-বাজারে উঠেছে।

তবে অনেক স্থানে খাল বিল নদী নালায় পানি কম থাকায় বাড়তি শ্রমিক ও অর্থ ব্যয় করে দূরর্বতী স্থানে নিয়ে পাট জাগ দেয়া হচ্ছে। এতে আর্থিক ব্যয় কিছুটা বেশি হলেও লাভের মুখ দেখছে কৃষকরা। তবে ভারী বর্ষণ হলে এই পরিস্থিতি থাকবে না।

এই বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবলু কুমার সূত্রধর বলেন,  জেলায় পাট চাষ অনেক লাভজনক। কৃষকরা  পাট চাষাবাদে আগ্রহী বেশি হচ্ছে। সংশ্লিষ্ট উপজেলা কৃষি বিভাগ থেকে পাট চাষীদের বীজসহ নানা প্রণোদনা দেয়া হয়েছে এবং পাট চাষে কৃষকদের নানা পরামর্শসহ উৎসাহিত করা হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে। বর্তমানে হাট-বাজারে পাটের দাম ভালো থাকায় এখন কৃষকের মুখে হাসি ফুটেছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com